Day 1
গৃহবন্দী আমরা! সকাল থেকে রাত একটাই শব্দ দ্বারা চালিত হচ্ছে জীবন.... লকডাউন! মন ছটফট পরমপ্রিয় স্বাধীনতার জন্য। নানা চোরা ভয়, অনিশ্চয়তার মাঝেও উঁকি দিয়ে যায় সেই দিনগুলো, সেই ঘটনাগুলো যা কিছুদিন আগেও দিনযাপনে জাপটে জড়িয়ে ছিলো আমাদের।
আশায় বাঁচে চাষা! ভরসা রাখি আবার আসবে প্রকৃতির পায়ের কাছে দাঁড়িয়ে তার থেকে শিক্ষা নেওয়ার সুযোগ, তার অসামান্য সৌন্দর্যের ভাগীদার হওয়ার চেষ্টা। আবার আমরা ফিরবো স্বাভাবিক ছন্দে...প্রকৃতি থাকবে স্বমহিমায়, আমরা নিজেকে কথা দেবো তাকে কলুষমুক্ত রাখার।
#Stay home stay safe
28.4.20





























