পৌষসংক্রান্তির এই উৎসবে দেখা যাক কে সবথেকে বেশি এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন?

Tripoto
Photo of পৌষসংক্রান্তির এই উৎসবে দেখা যাক কে সবথেকে বেশি এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন? 1/2 by Never ending footsteps
বৈচিত্রের মধ্যে ঐক্য মিশে রয়েছে এই সংক্রান্তির আয়োজনে

ঘুরতে কিংবা বেড়াতে যেতে কার না ভাল লাগে? কিন্তু শুধুমাত্র বেড়াতে গেলেই তো আর হবে না... সঙ্গে সঙ্গে নতুন নতুন তথ্য আর জ্ঞানের ঝুলিতে নিজেকে পরিপূর্ণ না করলে কি চলে? তাহলে যাঁরা ভ্রমণ করতে ভালবাসেন তাদের জন্যই আমরা এই ব্লগে ছোট ছোট কয়েকটা প্রশ্ন করেছি, আর উত্তর কোথায় পাবেন ভাবছেন?

আজ্ঞে! সেইসবেরই বন্দোবস্ত রয়েছে এই ব্লগের একদম শেষের দিকে... তবে, খেলার শুরুতেই একটা জিনিস বলে রাখা ভাল আপনাদেরই, খেলা শেষ হওয়ার আগে কিন্তু উত্তর দেখে নেওয়া মোটেও চলবে না! প্রথমে প্রতিটি প্রশ্ন আর তার সঙ্গে যে ছবি থাকবে, দুটি বেশ ভাল করে দেখে উত্তর করার চেষ্টা করবেন প্রত্যেকে।

আর প্রতিটি প্রশ্নের জন্য আপনার বরাদ্দ নম্বর হল ১।

আজকে যেহেতু পৌষ-পার্বণ তাই আমাদের পছন্দের বিষয়ও হল 'মকরসংক্রান্তি' বা 'পৌষসংক্রান্তি'

১। বাংলায় 'পৌষসংক্রান্তি' নাম হলেও পশ্চিমবঙ্গের প্রায় পাশেই অবস্থিত ওডিশা রাজ্যে এই পরবটি কী নামে পরিচিত?

২। অসমে কিন্তু এই পৌষসংক্রান্তি একেবারে অন্য একটা নামে পরিচিত এবং সেই নামের সঙ্গে জড়িয়ে রয়েছে সেই রাজ্যের একটি বিশেষ নৃত্য বিভঙ্গ বলতে পারবেন, অসমে এর নাম কী?

৩। পঞ্জাব এবং মকরসংক্রান্তির আগের দিনে কোন উৎসব পালিত হয়?

৪। মকরসংক্রান্তির এই পবিত্র তিথির সঙ্গে মহাভারতের কোন বিশেষ চরিত্রের যোগসূত্র রয়েছে?

Photo of পৌষসংক্রান্তির এই উৎসবে দেখা যাক কে সবথেকে বেশি এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন? 2/2 by Never ending footsteps
ছবি সংগৃহীত

৫। দক্ষিণ ভারতে মকর সংক্রান্তি কোন নামে পরিচিত?

উত্তর- মকরসংক্রান্তি, বিহু, লোরি, ভীষ্মের শরশয্যা বা ইচ্ছা মৃত্যু ঘটেছিল, পোঙ্গল

নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।

বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যাবহার করুন

Further Reads