গাড়ির মধ্যেই উনুন বিছানা - সেই নিয়ে ভারতবর্ষ ভ্রমণে বেরিয়েছেন এই কেরালা দম্পতি...

Tripoto

ছোট্ট একটা ক্যারাভ্যানে চেপে বিশ্বভ্রমণের স্বপ্ন আমরা সবাই দেখেছি। একই জিনিস আমরা সিনেমায় দেখেছি, পড়েছি ম্যাগাজিনের পাতায়, গল্প করেছি এই সম্ভাবনা নিয়ে প্রিয় বন্ধুদের সঙ্গে, আর তারপর বাকেট লিস্টের খাতায় লিখে রেখেছি। প্ল্যান কিন্তু তারপর প্ল্যান হয়েই থেকে যায়, বাস্তবায়িত আর হয়ে ওঠে না। তবে এই প্ল্যানটি বাস্তবায়িত করেছেন কেরালার এই যুগল।

Photo of গাড়ির মধ্যেই উনুন বিছানা - সেই নিয়ে ভারতবর্ষ ভ্রমণে বেরিয়েছেন এই কেরালা দম্পতি... 1/1 by Aninda De

ইন্টারনেট মিমের ভাষায় যেন "ইয়ে হামারি কার হ্যায়, ইয়ে হাম হ্যায় আউর ইয়ে হামারি ট্র্যাভেলিং হো রহি হ্যায়"

কেরালার থ্রিসুরের এই কমবয়সী দম্পতি, ২৩ বছর বয়সী লক্ষ্মী কৃষ্ণ এবং ৩১ বছরের হরিকৃষ্ণন জে, এইভাবেই কিন্তু তাদের স্বপ্ন সফল করেছেন। চলছে তাদের কার লাইফ, গাড়ির মধ্যেই তাদের খানাপিনা, থাকা শোয়া, আর ঘোরা ফেরা। এবং তাদের ভ্লগ টিনপিন স্টোরিসে দেখতে পাওয়া যাবে তাদের দৈনন্দিন অ্যাডভেঞ্চারের নিত্যনতুন অভিজ্ঞতা।

জেনে নেওয়া যাক তাদের ব্যাপারে।

অল্প কিছুদিন আগেও তারা দুজনেই ছিলেন নিজেদের ক্যারিয়ারে ব্যস্ত। বর কাজ করতেন ব্যাঙ্গালোরে সেলস অফিসার হিসেবে, আর স্ত্রী ছিলেন গ্রাফিক ডিজাইনার হিসাবে ইন্টার্ন। কিন্তু অবশেষে একদিন দুজনেই তাদের চাকরি বাকরি ছেড়ে বেরিয়ে পরেন পৃথিবীর স্বাদ নিতে। তাদের নিজস্ব গাড়িটিকেই পথ চলার একমাত্র সম্বল করে নিতে প্রস্তুত হন। মাত্র ৪০০০ টাকার মধ্যেই কিন্তু তারা নিজেদের গাড়ির সমস্ত প্রয়োজনীয় বদল করে নিতে পেরেছিলেন। রান্নার জন্যে তাদের সঙ্গে থাকে সিঙ্গেল বার্নার স্টোভ যাতে গ্যাস সিলিন্ডার বার বার ভরে ব্যবহার করা যায়। জল কেনা হয় আর.ও ফিল্টার থেকে। আর ল্যাপটপের কুলিং প্যাড ব্যবহার করে এক্সহস্ট পাখার বন্দবস্তোও করা আছে। একান্তে বিশ্রামের জন্যে রয়েছে সুন্দর পর্দার সুবিধা।

আপাতত তারা ঘুরে এসেছেন ভারতের ৪টি রাজ্য হতে, যথা কর্ণাটক, মহারাষ্ট্র, গুজরাট এবং রাজস্থান। দ্রষ্টব্য স্থান গুলির গ্রামীণ রূপ, তাদের সংস্কৃতি, তাদের খাবার, তাদের সামাজিকতার মাধ্যমে ভারতবর্ষকে চিনে নেওয়াই লক্ষ্মী আর হরির মূল উদ্দেশ্য।

ওরাই জানালেন যে যাত্রাপথে যে সমস্ত মানুষজনের সংস্পর্শে তারা এসেছেন, প্রত্যেকেই তাদের সাথে অত্যন্ত ভাল ব্যবহার করেছে। গাড়ি পার্ক করা নিয়ে, বা খাবার খুঁজে পাওয়া নিয়ে কোনো সমস্যার সম্মুখীন তারা এখনও হননি। এমনকি বহু মানুষ তাঁদের বাড়িতে বিনামূল্যে পার্কিং করেও সাহায্য করেছেন।

কেরালায় নিজেদের বাড়ি ছেড়ে বেরোনোর পর অতিবাহিত হয়েছে প্রায় ১১০ দিন। ভবিষ্যতে কেরালায় ফিরে আসার আগে তাদের যাওয়ার ইচ্ছে রয়েছে পাঞ্জাব, জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গানা এবং তামিলনাড়ু।

এরম ভ্রমণপ্রেমী ট্র্যাভেল ইনফ্লুয়েনসাররা থাকলে যেন আমাদের ঘোরার স্বপ্নগুলোও হাতের নাগালের মধ্যে মনে হয়, তাই না?

নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।

বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যাবহার করুন

(এটি একটি অনুবাদকৃত আর্টিকেল। আসল আর্টিকেল পড়তে এখানে ক্লিক করুন!)